
প্রতিহিংসার জন্যই যে টাকা আটকে রাখা হয়েছিল। বুধবার হাইকোর্টের রায়ে সেটাই প্রমাণ হয়েছে। এমনটাই দাবি করেছে তৃণমূল।
সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তীরা বলেছেন মুখ্যমন্ত্রীর আন্দোলনের জয় হয়েছে। তাঁদের দাবি মান্যতা দিয়েছে হাইকোর্ট। বিজেপি শাসিত রাজ্যে লুটপাঠ চললেও তবুও সেখানে ১০০ দিনের টাকা যাচ্ছে। আর এখানে গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র। পাল্টা বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন কেন্দ্র সরকার ১০০ দিনের টাকা পাঠাতে চায়। গরিব মানুষকে বঞ্চিত করা কেন্দ্রের লক্ষ্য নয়। বিজেপিরও অনেক পঞ্চায়েত রয়েছে। কিন্তু তৃণমূলের সীমাহীন লোভএবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল ভুগতে হচ্ছে গরিব মানুষকে। তার কথায় এই টাকা মানুষের করের টাকা। কিন্তু তারপরেও কেন্দ্রের পাঠানো টাকার কোনও হিসেবই দিতে পারেনি রাজ্য। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার মত গরিব মানুষের প্রাণ যায়। কেন্দ্র-রাজ্যের যুদ্ধে এতদিন গরিব মানুষরাই বঞ্চিত হয়েছে।
এমনই বক্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। তাঁর কথায় হাইকোর্টের রায়ে আপাত দিক থেকে গরিব মানুষেরই জয় হয়েছে
