
আমেরিকায় ঘুষকাণ্ডের মধ্যেই আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া। বৃহস্পতিবারই সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে।
সূত্রের খবর, গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানি, দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। এই আবহে কেনিয়া সরকার আদানিদের সঙ্গে বড় চুক্তি বাতিল করে দিয়েছে। জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণ, রানওয়ে রক্ষণাবেক্ষণ এবং বিমানবন্দরটি আগামী ৩০ বছর ধরে পরিচালনার চুক্তি হয়েছিল আদানি গ্রুপের সঙ্গে। মার্কিন আদালতের নির্দেশের কথা জানতে পেরে আদানি গ্রুপের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানিয়েছেন, আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিদ্যুৎ সরবরাহ লাইন তৈরিতে আদানি গ্রুপের সঙ্গে প্রস্তাবিত চুক্তি বাতিল করা হচ্ছে।
এই চুক্তি নিয়ে কেনিয়াতে এমনিতেই প্রবল বিক্ষোভ হচ্ছিল। বহু কেনিয়াবাসীর তাতে আপত্তিও ছিল।
ছবি সৌজন্যে : এক্স
