
কেনিয়ার রাজধানী নাইরোবি-সহ দেশটির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত কয়েক দিনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে।
নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী-সহ জরুরি উদ্ধারকারী দলগুলো সারা দেশে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কেনিয়ার জনজীবন ব্যাহত হয়ে পড়ে।
বৃষ্টির তোড়ে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বহু মানুষ জলে তলিয়ে যান এবং অসংখ্য যানবাহন ভেসে যায়। বন্যার প্রভাবে দেশের প্রধান বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত পানির তোড়ে ভেসে যাওয়া ১৭২টি যানবাহন উদ্ধার করতে সক্ষম হয়েছে।






