অতিরিক্ত করের প্রতিবাদে অগ্নিগর্ভ কেনিয়া, বাড়ছে মৃত্যু 

0
180
Kenya under fire in protest of excessive taxes death is increasing
Kenya under fire in protest of excessive taxes death is increasing
মূল্যবৃদ্ধির জেরে জেরবার দেশবাসীর উপর চাপানো অতিরিক্ত করের বোঝার প্রতিবাদে অগ্নিগর্ভ কেনিয়া। পুলিশের সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে।
এই পরিস্থিতিতে কেনিয়াতে থাকা ভারতীয়দের সতর্ক করেছে ভারতীয় দূতাবাস। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে, উত্তপ্ত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।মঙ্গলবার থেকেই কেনিয়ার বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের আটকাতে জলকামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে তারা। কিন্তু তাতেও বিক্ষোভকারীদের হটাতে পারেনি।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিয়োতে ধরা পড়েছে অশান্তির বেশি কিছু ছবি। যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিয়োতে দেখা গিয়েছে, উত্তপ্ত জনতা দেশের পার্লামেন্টে ঢুকে পড়ে একাংশে আগুন ধরিয়ে দিয়েছেন।পার্লামেন্টে আগুন ধরানোর ঘটনার পরই বিক্ষোভকারীদের হটাতে গুলি ছুড়তে শুরু করে পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যুর পাশাপাশি আহতও হয়েছেন অনেকে। পুলিশের গুলি চালানোর পর পার্লামেন্ট থেকে বিক্ষোভকারীরা বেরিয়ে গেলেও রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন।