কেপা এখন আর্সেনালের

0
161
ছবি সৌজন্যে : এক্স

একসময়ের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা আরিজাবালাগা যোগ দিচ্ছেন ইংলিশ ক্লাব আর্সেনালে। তবে প্রথম পছন্দের ডেভিড রায়ার বিকল্প হিসেবে তাকে দলে নিচ্ছে ইংলিশ জায়ান্টরা। মাত্র ৫ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ দিয়ে চেলসি থেকে গোলরক্ষক কেপাকে দলে টেনেছে গানার্সরা। দ্য অ্যাথলেটিক-এর জেমস ম্যাকনিকলাস আগেই জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই লন্ডন কোলনিতে মেডিকেলসহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করবেন কেপা।

এর আগে একই মাধ্যমে ডেভিড অর্নস্টিন জানিয়েছিলেন, আর্সেনালের প্রস্তাবে সম্মতি দিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক।বিশ্লেষণ অনুযায়ী, ৫ মিলিয়ন পাউন্ডে অভিজ্ঞ কিপার নেওয়া আর্সেনালের জন্য একটি স্মার্ট মুভ। গত সিজনে এএফসি বোর্নমাউথে লিয়েনে খেলে ইতিবাচক পারফরম্যান্স দেখিয়েছেন কেপা।তবে আর্সেনালে দ্বিতীয় পছন্দ হয়ে থাকবেন তা জেনেই আসছেন কেপা।যদিও সিজনের শুরুতে প্রথম গোলরক্ষক হিসেবে দলে ছিলেন, কিন্তু নভেম্বরে অ্যাডাক্টর ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যান।

এরপর লুনিন জায়গা দখল করে নিলে আর সেভাবে ফেরা হয়নি লস ব্লাঙ্কোসদের হয়ে। ২০১৮ সালে ৭২ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেন কেপা। তখন থেকেই ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফন ও ব্রাজিলিয়ান আলিসন বেকারকে ছাপিয়ে সর্বকালের সবচেয়ে দামি গোলরক্ষক হয়ে যান স্প্যানিশ কেপা আরিজাবালাগা। তবে ব্লুজদের হয়ে সেই মূল্যের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।