
কেরলে মস্তিস্ক খেকো অ্যামিবায় দাপটের মধ্যেই রাজ্যে ২০ জনের আক্রান্তের হদিশ মেলায় আতঙ্ক বাড়ছে। কেরলে ইতিমধ্যে ৭১ জন আক্রান্ত হয়েছেন। তাঁর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।
এরাজ্যেও অন্তত ২০ জন আক্রান্তের হদিশ মিলেছে। যাদের মধ্যে ১৪ জন ভর্তি ছিলেন মল্লিকবাজার আইএনকে-তে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। গত বছর এসএসকেএমে ভর্তি ছিলেন একজন রোগী। চিকিৎসকরা জানিয়েছেন পরিষ্কার জল থেকে নাকের মাধ্যমে মস্তিষ্কে চলে যায় এককোষি এই অ্যামিবা। এরপর ব্রেন ফিভারে আক্রান্ত হন রোগী। আস্তে আস্তে অকোজো করে দেয় এটি।
এদিকে পুজোর মুখে শিশুদের মধ্যে বাড়ছে আরএস ফিভার। জ্বর, শ্বাসকষ্ট, কাশির মত উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদের ভর্তির সংখ্যা লাফিয়ে বাড়ছে।
