গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Newsdesk কর্মসংস্থান আইন নিয়ে কঠোর হোক কেন্দ্র : বিজয়ন

    কর্মসংস্থান আইন নিয়ে কঠোর হোক কেন্দ্র : বিজয়ন

    0
    121
    কর্মসংস্থান আইন নিয়ে আরও কঠোর হোক কেন্দ্রীয় সরকার। কাজের চাপে দেশে একের পর এক মৃত্যুতে এমনই বার্তা দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অগস্ট মাসেই কাজের চাপে মৃত্যু হয়েছে পুণের বহুজাতিক সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং-এ কর্মরত মালয়ালি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যানা সেবাস্টিয়ানের।
    তিনি কেরলের এর্নাকুলামের বাসিন্দা ছিলেন। এই ঘটনাকে ঘিরে আলাপুঝার বিধায়ক পিপি চিথরঞ্জনের নোটিশের প্রতিক্রিয়াতে সোমবার কেরল বিধানসভায় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কাজের চাপ, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং শ্রম অধিকার লঙ্ঘনের মতো যাবতীয় অভিযোগ কেন্দ্রকে জানানো হবে। পিনারাই বিজয়ন আরও বলেছেন, কোভিড পরবর্তী সময়ে ঘরে বসে কাজ অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম মডেলটি বহু সংস্থাই গ্রহণ করেছে। কিন্তু বর্তমান শ্রম আইনগুলিতে এই মডেলে কাজের সময়বিধি নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা নেই। কেন্দ্রকে এই সব সমস্যা পর্যালোচনার বার্তা দিয়েছেন তিনি।