গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National কেরালায় করোনা রোগীকে ধর্ষণে যাবজ্জীবন সাজা

    কেরালায় করোনা রোগীকে ধর্ষণে যাবজ্জীবন সাজা

    0
    123
    ছবি সৌজন্যে : এক্স

    করোনা আক্রান্ত মহিলাকে ধর্ষণের মামলায় পাঁচ বছর পর দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে কেরালার নগর ও দায়রা আদালত।

    ২০২০২ সালে করোনা আক্রান্ত ওই মহিলাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছে দিচ্ছিলেন চালক। কিন্তু অন্য পথে গিয়ে একটি পরিত্যক্ত এলাকায় ওই মহিলাকে ধর্ষণ করেন চালক। তারপর পৌঁছ দেন হাসপাতালে। সেই নারকীয় কাণ্ড ঘটিয়ে নিজের কৃতকর্মের জন্য নির্যাতিতার কাছে ক্ষমাও চান তিনি। সেই সময়ে তা ফোনে রেকর্ড করে নেন নির্যাতিত। পরবর্তীতে সেই রেকর্ডিং দেখিয়েই চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

    কারাদণ্ডের পাশাপাশি জরিমানা হিসাবে নির্যাতিতাকে ১ লক্ষ ৮ হাজার টাকা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।