দেশের প্রথম চরম দারিদ্রমুক্ত রাজ্য কেরালা 

0
152
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

চরম দারিদ্রতা থেকে মুক্ত হল ‘গডস অন কান্ট্রি’ কেরালা। দেশের প্রথম রাজ্য যা দারিদ্রতা মুক্ত হল। কেরলের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস বা পিরাভির দিন এমনই ঘোষণা করেছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

কেরলের বিধানসভা থেকে তিনি বলেছেন, আজকের কেরালা পিরাভি ইতিহাসে একটি স্থান অধিকার করল। আমরা কেরলকে চরম দারিদ্র্যমুক্ত প্রথম ভারতীয় রাজ্যে পরিণত করতে সফল হয়েছি। এই বিধানসভা অনেক ঐতিহাসিক আইন এবং নীতি ঘোষণার সাক্ষী হয়েছে। আজ তা আরেকটি মাইলফলক রচনা করল।

বিধানসভা নির্বাচনের সময় জনতাকে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি। প্রসঙ্গত, কেরলই ভারতের প্রথম রাজ্য হিসেবে একশো শতাংশ স্বাক্ষরতার কৃতিত্ব অর্জন করেছিল। পাশাপাশি প্রথম ডিজিটাল শিক্ষিত রাজ্য এবং সম্পূর্ণ বিদ্যুতায়িত রাজ্য কেরল। এবার নতুন পালক জুড়ল তাদের মুকুটে। তবে বিজয়নের এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করল কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট।