গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home National কানাডায় ২ বিমানের ধাক্কায় মৃত কেরলের পাইলট ছাত্র

    কানাডায় ২ বিমানের ধাক্কায় মৃত কেরলের পাইলট ছাত্র

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স
    কানাডায় মাঝ-আকাশে দু’টি বিমানের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ওই দুই প্রশিক্ষণ বিমানের চালক। তাঁদের মধ্যে এক জন কেরলের বাসিন্দা। শ্রীহরি সুকেশ নামে ২১ বছরের ওই যুবক কেরল থেকে কানাডায় বিমান চালানোর প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন।
    সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তাঁর মৃত্যুর কথা জানিয়েছে টরন্টোয় ভারতীয় কনসুলেট জেনারেল মুকেশের পরিবারকে সমবেদনা জানিয়েছে। কানাডার সাদার্ন মানিটোবায় স্টেইনবাখ সাউথ বিমানবন্দরের কাছে একটি রানওয়ে ব্যবহার করে হার্ভের পাইলট প্রশিক্ষণ স্কুল। সেই রানওয়ের ৪০০ মিটার অদূরে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা হয়েছে।
    স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত বিমান চালানোর লাইসেন্স আগেই পেয়ে গিয়েছিলেন সুকেশ। বাণিজ্যিক বিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। সে সময় রানওয়ের অদূরে তাঁদের দু’জনের বিমান পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। তাতে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দু’জন।