
কেরালায় সন্তোষপুরের নাবালিকা পরিযায়ী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ। জানা গিয়েছে মহেশতলার সন্তোষপুরের ১৬ বিঘা বস্তির বাসিন্দা কয়েকজন কেরালায় পরিচায়ী শ্রমিকের কাজ করেন।
ওই এলাকার একটি মেয়ে ৬ মাস আগে তাঁর দাদু দিদার কাছে কেরলে থাকার জন্য গিয়েছিল। তাঁরা কেরলের রামানাট্য এলাকায় থাকনে। সেখানে দেড় মাস আগে একটি শপিংমলে কাপড় ভাঁজ করার কাজ পায় ওই নাবালিকা। পরিবারের অভিযোগ মঙ্গলবার কাজে বেরনোর পর আর বাড়ি ফেরেনি ওই কিশোরী। মেয়ে বাড়ি না ফেরায় ফেরকা থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার বিকেলে রক্তাক্ত বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরে বছর ১৭-র ওই নাবালিকা। মেয়েটি পরিবারকে জানিয়েছে শপিংমল থেকে কাজ সেরে ফেরার পথে তাঁকে নাকের মধ্যে রুমাল চেপে অজ্ঞান করে অপহরণ করা হয়। যখন তাঁর জ্ঞান ফেরে তখন দেখতে পায় একটি ঘরে বন্দি। তাঁর ঘরে প্রায় ২০ জন লোক ছিল বলে দাবি। নির্যাতিতার অভিযোগ তাঁকে বারে বারে অজ্ঞান করে গণধর্ষণ করা হয়।
শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কেরল ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সিরকা থানায় পকসো ধারায় মামলা দায়ের হয়েছে।
