গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ১৬ বছরে সবচেয়ে তাড়াতাড়ি বর্ষা ঢুকল কেরলে

    ১৬ বছরে সবচেয়ে তাড়াতাড়ি বর্ষা ঢুকল কেরলে

    0
    119
    ছবি সৌজন্যে : এক্স
    ১৬ বছরে প্রথমবার তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করেছে কেরলে। মৌসম ভবন জানিয়েছে, গত ১৬ বছরে এত তাড়াতাড়ি দেশে বর্ষার আগমন হয়নি। সাধারণত কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে ১ জুন। এ বছর তার চেয়ে আট দিন আগে বর্ষা প্রবেশ করেছে। শেষ বার এত আগে কেরলে বর্ষা ঢুকেছিল ২০০৯ সালে।
    কেরলে বর্ষা ঢুকে পড়লেও পশ্চিমবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগাম প্রবেশের সম্ভাবনা আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলে আগাম বর্ষা প্রবেশ করলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তা হবে, এমন কোনও নিশ্চয়তা নেই।
    দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের আনুষ্ঠানিক সময় ১০ জুন। আপাতত বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার ফলে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। ভিজতে পারে কলকাতাও।