কেরালা স্টোরি-কে জাতীয় পুরস্কার, প্রতিবাদে এফটিআইআই

0
121
ছবি সৌজন্যে : এক্স
দ্য কেরালা স্টোরি চলচ্চিত্রের জাতীয় পুরস্কার প্রাপ্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া-র ছাত্র সংগঠন। এফটিআইআই-এর ওই ছাত্র সংগঠনের বক্তব্য অনুসারে, দ্য কেরালা স্টোরির জাতীয় পুরস্কার পাওয়া শুধু হতাশাজনকই নয়, বিপজ্জনকও।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত দ্য কেরালা স্টোরি ৭১ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-এ জাতীয় পুরস্কার পেয়েছে। এই ছবির পরিচালক সুদীপ্ত সেন পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার এবং এই ছবির সিনেমাটোগ্রাফিও ও পুরস্কৃত হয়েছে।
যে পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে এক বিবৃতিতে এফটিআইআই-এর ছাত্র সংগঠন জানিয়েছে, দ্য কেরালা স্টোরি কোনও চলচ্চিত্র নয়, বরং এটা একটা অস্ত্র। দ্য কেরালা স্টোরির জাতীয় পুরস্কার প্রাপ্তিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেরালার বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।