গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National অঙ্গনওয়াড়িতে বিরিয়ানি-চিকেন ফ্রাইয়ের আবদার খুদের 

    অঙ্গনওয়াড়িতে বিরিয়ানি-চিকেন ফ্রাইয়ের আবদার খুদের 

    0
    894
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    স্কুলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটানা উপমা খেয়ে একঘেয়েমি চলে আসায়, মেনুতে একটু বদল আনার জন্য বিরিয়ানি আর চিকেন ফ্রাইয়ের আবদার করেছে এক খুদে পড়ুয়া। 

    শিশুটির নাম শঙ্কু। তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ।একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় ওই খুদে পড়ুয়া। আধো-আধো কণ্ঠে তার আবদার, উপমা খাবে না। বিরিয়ানি এবং চিকেন ফ্রাই খেতে চায়। শঙ্কুর সেই আবদারের ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই তাকে বিরিয়ানি খাওয়ানের প্রস্তাব দেন বলে জানিয়েছেন শঙ্কু-র মা। কেরলের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওই খুদে পড়ুয়ার এমন আবদার ভাইরাল হতেই খোদ স্বাস্থ্যমন্ত্রী তথা শিশু ও নারীকল্যাণ মন্ত্রী বীণা জর্জ বলেছেন, খুদের আবদারের কথা বিবেচনা করে অঙ্গনওয়াড়ির কেন্দ্রে খাবারের মেনুতে বদল আনা যায় কি না, তা ভাবার সময় এসেছে।

    পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের জন্য তালিকায় নানা রকম পুষ্টিকর খাবার রাখা হয়েছে।