গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন 

    কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন 

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স
    অবশেষে কেরলমের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনার অবসান ঘটল। কংগ্রেসের তরফে বৃহস্পতিবার নাম ঘোষণা করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব, ৬১ বছর বয়সী ভি ডি সতীশনকেই কেরলমের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। তিনি এর আগে কেরলম বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্বে ছিলেন।
    যদিও কেরলমের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল এবং রমেশ চেন্নিথলা। তবে তাঁদের সবাইকে পিছনে ফেলে শেষ পর্যন্ত কংগ্রেস নেতৃত্বের আস্থা অর্জন করলেন সতীশন। লোকসভায় বিরোধী দলনেতা কেসি বেণুগোপালের ঘনিষ্ঠ হিসাবে বিবেচিত, কেসি বেণুগোপালের পরিবর্তে কংগ্রেস ভিডি সতীশনকে বেছে নিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর ছিল, দলের ৬৩ জন বিধায়কের মধ্যে ৪৭ জন তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। কেরালা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ১০ দিন পরে এই সিদ্ধান্ত এসেছে। সূত্রের খবর, দিল্লিতে মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে বৈঠকের আগে বেণুগোপালের সঙ্গে আলাদা করে বৈঠক করেছিলেন রাহুল গান্ধী।
    তাতেই বেণুগোপালই কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছিল। উল্লেখ্য, কেরালায় ১৪০টি আসনের মধ্যে কংগ্রেস ৬৩টিতে জিতেছে। জোটে থাকা দল মিলিয়ে মোট ১০২টি আসনে জিতেছে ইউডিএফ। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এই বিলম্বের সমালোচনা করে দাবি করেছিলেন যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও কংগ্রেস বিভ্রান্তিতে ডুবে গেছে। তিনি বলেন, কংগ্রেস দল ৯ দিন পরেও সম্পূর্ণ বিভ্রান্তিতে রয়েছে। কংগ্রেস কেরালায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তবুও বিভ্রান্তি রয়েছে।