অক্ষয়ের কেশরী টু মুক্তি পেল

0
193
ছবি সৌজন্যে : এক্স

মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন সিনেমা কেশরী চ্যাপ্টার টু। দেশাত্মবোধক ঘরানার সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছিল বেশ উন্মাদনা।তবে মুক্তির পর বক্স অফিসে খুব একটা ধামাকাদার শুরু না করলেও শুরুটা খারাপও হয়নি অক্ষয়ের।

রিপোর্ট অনুসারে, কেশরী চ্যাপ্টার টু প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বক্স অফিসে সাত কোটি ৫০ লাখ টাকা আয় করেছে।বক্স অফিসে ১৭.৪০ শতাংশ অকুপেন্সি ছিল সিনেমার হিন্দি ভার্সনে।সব মিলিয়ে এ বছর মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের স্কাই ফোর্সের মতো ভালো উদ্বোধনী আয় পায়নি কেশরী টু। বরং অনেকটা কম অঙ্ক দিয়েই খাতা খুলল। চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল স্কাই ফোর্স।সেই সময় এটি বক্স অফিসে ১২ কোটি ২৫ লাখ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করেছিল। এদিকে এই মুহূর্তে বক্স অফিসে লড়াই করছে সালমান খানের সিকান্দার ও সানি দেওলের জাট। সালমানের সিকান্দার ধীরগতিতে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। সানির জাট ৬০ কোটির ঘরে প্রবেশ করেছে।এরই মধ্যে কেশরী টু বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। সিনেমাটির প্রশংসাও শোনা যাচ্ছে দর্শকদের মুখে। ধারণা করা যায়, কেশরী টু দেখতে দর্শকরা ভিড় বাড়াবে সামনের দিনগুলোতে। উল্লেখ্য,১৯১৯ সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ-কাণ্ড ভারতের বুকে এক কালো দিন। নিরপরাধ ভারতীয়দের এই দিন নৃশংসভাবে হত্যা করে তৎকালীন ব্রিটিশ সরকার।

গুলি করে ঝাঁজরা করে দেয় তাদের।এই মর্মান্তিক ঘটনার পর ব্রিটিশদের থেকে পাওয়া নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।এবার,করণ সিং ত্যাগীর পরিচালনায় কেশরী চ্যাপ্টার টু’তে,সি. শঙ্করণ নায়ারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয়ের সঙ্গে সিনেমাটিতে আরো আছেন আর মাধবান ও অনন্যা পাণ্ডে।