গালাগালি করেন নি কেষ্ট, এআই করেছে, দাবি তৃণমূল নেতার

0
218
ছবি সৌজন্যে : নিজস্ব

বোলপুরের আইসিকে গালাগালি করেননি অনুব্রত মণ্ডল। সবটাই করা হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই-র মাধ্যমে। এমনটাই দাবি করেছেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা গগন সরকারের।

তাঁর সন্দেহ এর পিছনে বিজেপি কিংবা তৃণমূলেরই একাংশের হাত থাকতে পারে। রবিবার সকালে এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার কথা থাকলেও আইনজীবীকে পাঠিয়ে মেডিক্যাল রিপোর্ট দিয়েছে। এরপর বোলপুর থানায় তাঁর আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য এবং তৃণমূল নেতা গগন সরকার যান। সেখানেই সাংবাদিকদের প্রশ্নে গগন সরকার জানিয়েছেন অনুব্রত মণ্ডল অসুস্থ। বেড রেস্টে আছেন। বাড়িতে রয়েছে। এরপরেই তিনি দাবি করেছেন যে অডিও ক্লিপ নিয়ে এত বিতর্ক সেটি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নয়, বরং এআই-র মাধ্যমে চক্রান্ত করে করা হয়েছে।

এআই-র মাধ্যমে করা হলে ক্ষমা চাইলেন কেন অনুব্রত মণ্ডল। সেই প্রশ্নে গগন সরকারের দাবি দল বলেছে তাই অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন। তিনি পার্টির অনুগত সৈনিক। দল যা তদন্ত করার করবে।