
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির প্রাক্তন তারকা কেভিন ডি ব্রুইনা। এই সিজনের ইতালিয়ান লিগের চ্যাম্পিয়নশিপ জয়ী ক্লাব নাপোলিতে যোগ দিচ্ছেন তিনি।
খবর,আন্তর্জাতিক দায়িত্ব শেষ করে চলতি সপ্তাহের শেষ দিকে নেপলসে পাড়ি জমাবেন বেলজিয়ান তারকা, যেখানে তিনি মেডিকেল টেস্ট সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন।৩৩ বছর বয়সী ডি ব্রুইনা ইতোমধ্যেই নাপোলির নতুন কোচ আন্তোনিও কন্তের অধীনে দু’ বছরের একটি চুক্তিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।এই চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। উল্লেখ্য,এক দশক ম্যানচেস্টার সিটিতে কাটিয়ে ছয়টি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, একটি চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জয় করেছেন ডি ব্রুইনা। ইংলিশ ফুটবলে কিংবদন্তি হয়ে ওঠা মিডফিল্ডারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের শেষ দিকে।এদিকে,ডি ব্রুইনা দ্রুত নতুন ক্লাবে যোগ দিতে আগ্রহী থাকলেও বেলজিয়ামের হয়ে নর্থ ম্যাসিডোনিয়া ও ওয়েলসের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলার জন্য ট্রান্সফার সম্পন্ন করতে সাময়িক বিলম্ব হয়।ওয়েলসের বিপক্ষে ৮৮ মিনিটে জয়সূচক গোল করে দলকে রোমাঞ্চকর ৪-৩ ব্যবধানে জয় এনে দেন তিনি।এখন আন্তর্জাতিক দায়িত্ব শেষে, বৃহস্পতিবারের মধ্যে নাপোলিতে তার পৌঁছানোর কথা রয়েছে।অন্যদিকে,নাপোলির আগ্রহের শুরু হয়েছিল গত মে মাস থেকেই। সিরি আ ট্রফি জয়ের পর চ্যাম্পিয়নস লিগে খেলানোর জন্য ডি ব্রুইনাকে দলে টানতে চায় দলটি।
এছাড়া, ২০১৭ সালে ডি ব্রুইনার বিয়ে হয়েছিল নেপলসের উপকূলবর্তী শহর সোরেন্তোতে।এই গ্রীষ্মে নাপোলির প্রথম সাইনিং হতে যাচ্ছেন ডি ব্রুইনা। এর পাশাপাশি, এমপোলির ২০ বছর বয়সী ডিফেন্ডার লুকা মারিয়ানুচ্চিকেনিয়ে চুক্তিও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।
