গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Jalpaiguri হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন খগেন, পরবর্তী চিকিৎসা এইমসে

    হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন খগেন, পরবর্তী চিকিৎসা এইমসে

    0
    418
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অবশেষে শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। পরবর্তী চিকিৎসার জন্য আগামী সপ্তাহে তাঁকে নিয়ে যাওয়া হবে দিল্লি এইমসে।

    ৬ অক্টোবর নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ। হাতে চোট পান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, সাংসদ খগেন মুর্মু চোয়ালে ও চোখের নীচে চোট পান। এতদিন হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তবে শঙ্কর ঘোষ আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। শনিবার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল জানিয়েছেন খগেন মুর্মুকে শিলিগুড়ি থেকে মালদহে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়।

    তবে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। পরবর্তী চিকিৎসার জন্য আগামী সপ্তাহে দিল্লিতে নিয়ে যাওয়া হবে।