আক্রান্ত খগেন-শঙ্কর, সরব বিজেপি 

0
131
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পুলিশের সামনেই উত্তরবঙ্গে গিয়ে ভয়াবহভাবে আক্রান্ত হয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু। এরপরই শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক্স পোস্টে লিখেছেন, ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি উত্তরবঙ্গে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং বহু প্রাণহানির খবর পেয়েও রেড রোডের কার্নিভাল মঞ্চে উদযাপন করতে দেখা গিয়েছিল। তিনি স্পষ্টভাবে দেখেছেন যে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী ও নেতাদের প্রতি কতটা ভীত হয়ে পড়েছেন, যারা গতকাল থেকে অক্লান্তভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। এরপরই সোমবার নাগরাকাটার আক্রান্ত হয়েছেন খগেন_মুর্মু ও শঙ্কর ঘোষ। বাংলার মানুষ তোমাদের প্রতিটি অনৈতিক এবং অমানবিক বর্বরতার শাস্তি দেবে। পশ্চিমবঙ্গে তৃণমূলের জঙ্গলরাজ চলছে! যার প্রকৃষ্ট উদাহরণ বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে আক্রমণ।
 মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় জঙ্গল রাজ! নাগরাকাটায় ত্রাণ বিতরণ করতে গিয়ে  বিজেপি সাংসদ খগেন মুর্মু  ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর নৃশংস আক্রমণ চালানোর ঘটনায় এইভাবেই আক্রমণ করেছেন বিজেপি সাংসদ বিপ্লব দেব।