শুক্রবার সকালেই খালেদা-কে লন্ডনে : জাহিদ 

0
105
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন-র ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেছেন, বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা শুক্রবার সকালের ভেতরে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুল্যান্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত ২৪ ঘণ্টায়, এবং তার এ অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা।
এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।