স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

0
96
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

দেশ গঠনের সার্বিক অবদানের জন্য বাংলাদেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্ব স্ব নামের পার্শ্বে উল্লিখিত ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি জানিয়েছেন,মন্ত্রিসভায় ২০২৬ সালের জন্য স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়। স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।তালিকায় আরও রয়েছেন,মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), মুক্তিযুদ্ধ,৪. অধ্যাপক ড. জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসাবিদ্যা, ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সাহিত্য, এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত), সংস্কৃতি, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন,পিকেএসএফ, পল্লী উন্নয়ন,ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), জনসেবা,অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, গবেষণা ও প্রশিক্ষণ,আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু), পরিবেশ সংরক্ষণ।

উল্লেখ্য-স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।