গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International ঘরে ফিরলেন খালেদা জিয়া

    ঘরে ফিরলেন খালেদা জিয়া

    0
    122
    ছবি সৌজন্যে : এক্স
    লন্ডনে দীর্ঘ ৪ মাস চিকিৎসার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতার থেকে বিশেষ বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করেছেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতৃত্ব।
    দলীয় চেয়ারপার্সনকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন বিএনপি কর্মী, সমর্থকেরা। বেগম খালেদা জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিএনপি কর্মী, সমর্থকরা। গত ৮ জানুয়ারি চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। সিরোসিস, লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ একাধিক রোগে ভুগছেন তিনি।
    লন্ডনে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ছেলে তারেক রহমানের বাড়িতেই ছিলেন বিএনপি নেত্রী। এদিন বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তাঁর পুত্রবধূ জুবাইদা। জানা গিয়েছে, তারেক নিজেই গাড়ি চালিয়ে তাঁর মাকে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিয়েছেন। সেখান থেকেই কাতার হয়ে ঢাকায় ফিরে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।