
২০২০ সালের দিল্লি হিংসা মামলায় উমর খালিদ, শরজিল ইমাম সহ ৯ জনের জামিন মঞ্জুর করেনি দিল্লি হাইকোর্ট। ঘটনা হল, ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে যে ভয়াবহ হিংসা হয়েছিল, তাতে প্রাণ হারান ৫০-র ও বেশি মানুষ, আহত হন ৭০০ জনের বেশি।
দিল্লি পুলিশের দাবি, ওই হামলার পিছনে বড় ষড়যন্ত্র ছিল। আর সেই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড-ই নাকি উমর খালিদ, শরজিল ইমাম এবং তাঁদের সঙ্গীরা। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে ইউএপিএ-র আওতায়। দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা ও শালিন্ডর কৌরের ডিভিশন বেঞ্চের সামনে এই মামলা ওঠে।
জামিন খারিজ হয়েছে- শরজিল ইমাম, উমর খালিদ, মহম্মদ সেলিম খান, শিফা উর রহমান, আথার খান, মীরান হায়দার, শাদাব আহমেদ, আবদুল খালিদ সইফি, গালফিশা ফাতিমার। আগে আর এক অভিযুক্ত তসলিম আহমেদের জামিনও খারিজ করেছিল হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।





