গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি

    যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি

    0
    120
    ছবি সৌজন্যে : এক্স

    ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেহরানে আশুরা উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানে দেখা গিয়েছে তাকে, যা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে উঠে এসেছে।৮৫ বছর বয়সী খামেনিকে ইমাম খোমেইনি মসজিদে প্রবেশের সময় উপস্থিত লোকজনকে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়।

    ভিডিওতে তাকে উপস্থিত জনতার প্রতি হাত নাড়াতে ও সম্মতিসূচক মাথা নাড়তে দেখা গিয়েছে।উল্লেখ্য,১৩ জুন যুদ্ধ শুরুর পর থেকে খামেনি জনসমক্ষে আসেননি। তার সব ভাষণই এ পর্যন্ত রেকর্ড করা ছিল।এবারের ভিডিওটি তার প্রথম সরাসরি উপস্থিতির প্রমাণ। ২২ জুন আমেরিকা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান যে,তাঁরা জানেন খামেনি কোথায় আছেন, তবে তাকে হত্যা করার কোনও পরিকল্পনা আপাতত নেই। এরপর ২৬ জুন খামেনির আগের রেকর্ড করা ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেন এবং বলেন, আমেরিকার মুখে চড় মেরেছেন, কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর মাধ্যমে।

    অন্যদিকে, ইরান স্বীকার করেছে যে, যুদ্ধের সময় তাদের ৯ শতাধিক মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে। পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে কমপক্ষে ২৮ জনকে হত্যা করেছে।এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় ২৪ জুন।তবে এরপর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।