আমেরিকাকে চরম হুঁশিয়ারি খামেনেইয়ের

0
89
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ও সামরিক মহড়ায় আশঙ্কা করা হচ্ছে, যে কোনও মুহূর্তে হামলা হতে পারে ইরানে। এহেন পরিস্থিতির মাঝেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই।

জানিয়েছেন, আমেরিকা যদি ইরানে হামলা চালায় তবে গোটা মধ্যপ্রাচ্য আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে। ইরানের এক সরকারি টিভি চ্যানেল খামেনেই জানিয়েছেন, আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তবে তার ভয়াবহ পরিনতির কথাও ওদের মাথায় রাখা উচিত। যদি সত্যি যুদ্ধ শুরু হয় তবে সে যুদ্ধ শেষ পর্যন্ত আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। খামেনেই আরও বলেছেন, আমরা কাউকে উসকানি দেই না। এবং কোনও দেশের উপর হামলা চালাতেও আগ্রহী নই। তবে ইরানের উপর যদি কোনও রকম হামলা হয়, তবে উপযুক্ত জবাব দিতেও আমরা প্রস্তুত।অনুমান করা হচ্ছে, আমেরিকা যদি ইরানে হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে তাদের একাধিক সেনাঘাঁটির মধ্যে কোনও এক বা দুটি জায়গা থেকে এই হামলা চালাবে তারা।

সেক্ষেত্রে যে দেশের মাটি ব্যবহার করে ইরানের উপর হামলা হবে, সেই দেশকে তছনছ করার হুঁশিয়ারি আগেই দিয়েছে ইরান। সেক্ষেত্রে ধাপে ধাপে আভ্যন্তরীণ যুদ্ধে জড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্য। যদি তেমন হয়, তাতে আমেরিকার লাভের তুলনায় ক্ষতিই বেশি হবে।