
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর মুখ খুলেছে চিন। ইরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক।
অবিলম্বে সংঘর্ষবিরতির আর্জি জানিয়েছে সব পক্ষের কাছে। চিনের বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানায়, ইরানে আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলা নিয়ে তারা উদ্বিগ্ন। অবিলম্বে ওই অঞ্চলে শান্তি ফেরানোর জন্য সংঘর্ষবিরতির আহ্বান জানিয়েছে বেজিং। তিন পক্ষকেই সংযত হয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতিকে নির্লজ্জ আগ্রাসন বলেছে বেজিং।
মার্কিন ও ইজরায়েলি হামলার জবাবে পশ্চিম এশিয়া জুড়ে পাল্টা হামলা শুরু করেছিল ইরান। নিশানায় ছিল বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি।








