
আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণসভা পিছিয়ে গিয়েছে। বুধবার স্থানীয় সময়ে সকাল ১০টায় ওই স্মরণসভা শুরু হওয়ার কথা ছিল তেহরানে।
কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে। আধিকারিক সূত্রে ইরানের সংবাদসংস্থা তাসনিম জানাচ্ছে, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে এটি পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে, তেহরানের আকাশে ইজরায়েলি হামলায় ধ্বংস হয়েছে এক ইরানি যুদ্ধবিমান।
এমনটাই দাবি করছে ইজরায়েলি বাহিনী। তাদের দাবি, ইরানের একটি ওয়াইএকে-১৩০ যুদ্ধবিমানকে ধ্বংস করেছে ইজরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান।






