গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International ট্রাম্প-বিরোধী বিক্ষোভ, কটাক্ষ খামেনির 

    ট্রাম্প-বিরোধী বিক্ষোভ, কটাক্ষ খামেনির 

    0
    147
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ জোরালো হচ্ছে মার্কিন মুলুকে। এ বার সেই ক্ষোভ-বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে উপহাস করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কটাক্ষ, ক্ষমতা থাকলে সেই বিক্ষোভ দমন করে দেখান ডোনাল্ড ট্রাম্প।
    আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর এক্স পোস্টে লিখেছেন, আমেরিকার নানা প্রান্তে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। যদি ট্রাম্প এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে প্রশমিত করুন। বিক্ষোভকারীদের নিজের ঘরে পাঠান।
    শেষে ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে আয়াতুল্লাহ আলি খামেনি লিখেছেন, অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না-করে, নিজের দেশের বিক্ষোভ নিয়ে ভাবুন।