গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International খামেনি পুত্র মোজতবা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা   

    খামেনি পুত্র মোজতবা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা   

    0
    38
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনিকে বেছে নিয়েছে সে দেশের তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল। ইরানের সংবাদমাধ্যম সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে।
    গত শনিবার আমেরিকা ও ইজরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়। তার পর থেকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। উঠে আসছিল কয়েকটি নামও। প্রাথমিক ভাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিয়ে তিন সদস্যের একটি কাউন্সিল গঠন করেছিল তেহরান। তাদের হাতে ছিল শাসনের অন্তর্বর্তী দায়িত্ব।
    অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা হয়েছিল আলিরেজা আরাফির নাম। তারপর খামেনির পুত্রকেই তাঁর উত্তরসূরি বেছে নেওয়া হল বলে রিপোর্টে দাবি।