কংগ্রেসকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব : খাড়গে 

0
1189
ছবি সৌজন্যে : এক্স
কংগ্রেসকে শক্তিশালী করতে নতুন নেতৃত্বকে দায়িত্ব দিতে হবে। ওয়ার্কিং কমিটির বৈঠকে বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
বৃহস্পতিবার থেকে কর্নাটকের বেলগাভিতে শুরু হয়েছে কংগ্রেসের দুদিনের বর্ধিত কর্মসমিতির বৈঠক। ঠিক ১০০ বছর আগে প্রথম ও শেষবার বেলগাভিতেই কংগ্রেস সভাপতির ভার গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। এখান থেকেই ডাক দেওয়া দিয়েছিলেন সত্যাগ্রহের। সেই ঐতিহাসিক ঘটনার শতবর্ষে বৈঠকের নাম রাখা হয়েছে নব সত্যাগ্রহ বৈঠক। সেই বৈঠকে দলের সভাপতি বলেছেন, শুধুমাত্র কঠোর পরিশ্রম নয়, সময়পোযোগী সঠিক কৌশল এবং দিকনির্দেশনা প্রয়োজন। দলে নতুন শক্তিকে সুযোগ দিতে হবে। স্থানীয় নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে।মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে। সমর্থকরা জানতে চায় নিজেদের শক্তিশালী করতে কংগ্রেস কী করতে চলেছে। এমনকি যারা সমর্থক নন কিন্তু কেন্দ্রীয় সরকারে উপর আশা হারিয়ে ফেলেছেন তারাও জানতে চান কিভাবে কংগ্রেস নিজেদেরকে শক্তিশালী করে তুলবে।
২০২৫ কংগ্রেসের সাংগঠনিক শক্তিশালীকরণের বছর হবে। কংগ্রেস প্রতিষ্ঠানের সকল শূন্য পদ পূরণ করবে। উদয়পুর ঘোষণা পুরোপুরি বাস্তবায়ন করা হবে।