গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National সংসদে বেফাঁস খাড়গে, পাল্টা নাড্ডা 

    সংসদে বেফাঁস খাড়গে, পাল্টা নাড্ডা 

    0
    80
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    সংসদে মুখ ফসকে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জাতীয় শিক্ষা নীতি ইস্যেতে তামিলনাড়ুকে নিয়ে করা ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যের বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন খাড়গে। সেই সময় সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, বিরোধীরা কথা বলতে প্রস্তুত। একইসঙ্গে সরকারকে যেমন ঠুকতে হয়, তেমন ভালো ভাবে ঠুকবেন’ও। বাইট : মল্লিকার্জুন খাড়গে। 
    তাঁর এই মন্তব্যের পরই বিজেপির সাংসদরা সরব হন। বিজেপির সভাপতি জেপি নাড্ডা বলে ওঠেন, এই মন্তব্য ক্ষমা করা যায় না। এদিকে বিজেপি সাংসদরা সরব হতেই নিজের মন্তব্য তৎক্ষণাৎ ফিরিয়ে নেওয়ার কথাও বলেন মল্লিকার্জুন খাড়গে। বাইট : জেপি নাড্ডা।
    এদিকে এর আগে তামিলনাড়ু নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যের বিরোধিতায় খাড়গে বলেছিলেন, মন্ত্রী যদি এই দেশের একটি অংশের জনগণের আত্মসম্মানে আঘাত করে কথা বলে… তাহলে তাঁর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত। নরেন্দ্র মোদী দেশ ভাগের কথা বলছে। তারা দেশ ভাঙার কথা বলছে।