
পুলিশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দাবি করলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি পিটিয়ে মারা হয়েছে ২ জনকে।
তাঁর অভিযোগ সত্যি ঢাকতে মিথ্যে গল্প ফাঁদা হচ্ছে। বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে জোড়া মৃত্যুর ঘটনায় সোমবার বনধের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। জাতীয় সড়ক বনধের আওতায় থাকবে বলে জানিয়েছেন। জোড়া মৃত্যুর প্রতিবাদে হেঁড়িয়ায় দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। যদিও পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক জানিয়েছেন গল্প ফেদে লাভনেই, ময়নাতদন্তেই সব তথ্য বেরোবে।
তৃমূলের জেলা কমিটির সদস্য শ্যামল মিশ্র জানিয়েছেন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে অসাবধানতায় দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। অথচ বিজেপি এই ঘটনায় রাজনৈতিক রং লাগাতে চাইছে।
