খিদিরপুরে এখনও রয়েছে পকেট ফায়ার

0
159
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রায় ১২ ঘন্টা অতিক্রম হয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেটে আগুন। দমকলের ২০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করলেও এখনও জায়গায় জায়গার পকেট ফায়ার রয়েছে।
সোমবার খিদিরপুরের ওই মার্কেট পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। যদি কেউ পরিকল্পনা করে আগুন লাগায় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঘটনাচক্রে রবিবার রাতে লাগা আগুনে ১৩০০ টি দোকান সম্পূর্ণরূপ পুড়ে ছাই হয়ে গেছে। দমকল সময়মতো আসেনি, দমকলমন্ত্রী সুজিত বসুকে দেখে এই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীর। এদিকে মন্ত্রী পাল্টা দাবি করেন, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে। তাঁর বক্তব্য, একটা গাড়ি আসতে গেলে কিছু সময় লাগে। ওয়াটগঞ্জ, গার্ডেনরিচ থেকে দমকলের গাড়ি এসেছে। জীবন বিপন্ন করে কাজ করছে দমকলবাহিনী। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় ওয়াটগঞ্জ থানায় ফোন করা হলেও কেউ ফোন ধরেনি। ১০০ ডায়ালের প্রায় ঘন্টাদেড়েক পর ঘটনাস্থলে আসে দমকলের ২০টি ইঞ্জিন। ব্যবসায়ীদের আরও অভিযোগ দমকলের কাছে প্রয়োজনীয় জল ছিল না।
গঙ্গা থেকে জলের ব্যবস্থা করে বেশ কিছুক্ষণ আগুন নেভানোর প্রক্রিয়া শুরু হয়। তবে কীভাবে ওই মার্কেটে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।