ক্লোয়ি কার্দাশিয়ানের বিস্ফোরক অভিযোগ 

0
149
ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

মার্কিন শোবিজের আলোচিত ব্যক্তিত্ব ক্লোয়ি কার্দাশিয়ান। কিম কার্দাশিয়ানের বোন ক্লোয়ি নিজেও প্রেম ও বিচ্ছেদের জন্য বেশ আলোচিত।

জনপ্রিয় দুজন এনবিএ খোলোয়াড়ের সঙ্গে প্রেম করেছেন ক্লোয়ি। যদিও সেইসব সম্পর্ক টিকেনি।তবে তার প্রাক্তনদের মধ্যে এনবিএ ক্লোয়ি ছাড়াও আরেকটি মিল আছে, তারা দুজনেই ক্লোয়ির সঙ্গে নিকৃষ্টতম আচরণ করতেন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ক্লোয়ি। জানিয়েছেন,দুজনের কাছেই পায়ের পাপোশ ছিলেন তিনি।সম্প্রতি দ্য কার্দাশিয়ানস শো-এর ষষ্ঠ সিজনের ফাইনালে,গুড আমেরিকান ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ক্লোয়ি কার্দাশিয়ান তার দুই প্রাক্তন, লামার ওডম এবং ট্রিস্টান থম্পসনের বিরুদ্ধে মুখ খুলেছেন।সম্পর্কে থাকাকালীন তারা যেভাবে তাকে ব্যবহার করেছেন, সে বিষয়ে স্পষ্টভাবে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লোয়ি।তার বোন কেন্ডাল ও কাইলির সঙ্গে কথোপকথনের সময় ক্লোয়ি এই বিষয়টি তুলেছিলেন যে তার প্রাক্তনদের হাতে যে যন্ত্রণা তিনি পেয়েছেন, তা ক্ষমার অযোগ্য।তবে চারপাশের লোকজন চায় ক্লোয়ি যেন তাদের ক্ষমা করে দেন। এমন এক ক্ষমার প্রত্যাশা সমাজের পক্ষ থেকে তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ক্লোয়ি। তখন কেন্ডাল পরামর্শ দেন, ক্লোয়ি যেন লামার ওডমকে ক্ষমা করার একটা উপায় খুঁজে বের করেন।যদিও লামার এবং ট্রিস্টান থম্পসন দুজনই তাকে অনেক মানসিক আঘাত দিয়েছেন বলে স্বীকার করেন কেন্ডাল।

কিন্তু ক্লোয়ি এর জবাবে প্রশ্ন তোলেন, কেন সব সময় তার কাছেই প্রত্যাশা করা হয় যে তিনি তাদের আচরণ এড়িয়ে যাবেন বা ভুলে যাবেন?ক্লোয়ি তার ছোট বোন কেন্ডাল এবং কাইলি জেনারের উদ্দেশে বললেন, কপালে কী লেখা আছে ?পা মোছার জন্য ব্যবহৃত,পাপোশ? তিনি আরও বলেছেন, সম্ভবত এই মানুষগুলো সেটাই ভেবে নিয়েছিল, কারণ এতদিন তিনি সেটাই ছিলেন। কিন্তু তারপরে সেটার সুযোগ নিয়ে নেয় সবাই।এটা আসলে তাঁকে ভীষণ অপমানিত অনুভব করায়।