গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National খো খো বিশ্বজয়ী ভারত, শুভেচ্ছা মোদী-রাষ্ট্রপতির 

    খো খো বিশ্বজয়ী ভারত, শুভেচ্ছা মোদী-রাষ্ট্রপতির 

    0
    180
    ছবি সৌজন্যে : এক্স

    বছরের শুরুতেই মহিলাদের খো খো বিশ্বকাপ ২০২৫ জিতেছে ভারতের মেয়েরা। প্রতিবেশী নেপালের বিরুদ্ধে পরিকল্পনা, দুরন্ত গতি এবং দক্ষতার মিশেলে এক দাপুটে পারফরম্যান্সে খেতাব এসেছে ভারতের ঘরে।

    ইন্দিরা গাঁধী ইন্ডোর স্টেডিয়ামে খেতাবি ম্য়াচে নেপালকে ৭৮-৪০ স্কোরলাইনে পরাজিত করেছে। শুরু থেকেই ভারতীয় অ্যাটাকাররা দাপট দেখাতে শুরু করেন। তিন ব্যাচ পর  নেপালের মহিলারা সাত বার আউট হন। ভারতের ঝুলিতে আসে ১৪টি পয়েন্ট। অধিনায়ক প্রিয়াঙ্কা ইংলে স্বপ্নের ফর্মে ছিলেন। তিনি একের পর এক টাচ পয়েন্ট আনতে থাকেন। এর জেরেই ভারতীয় দলের পয়েন্ট হু হু করে বাড়তে থাকে। ভারতীয় দল ৩৪ পয়েন্টে পৌঁছে যায়। বৈষ্ণবী পাওয়ারকে আউট করেন মানমাতি ধামি এবং সমঞ্ঝানা প্রিয়াঙ্কাকে আউট করেন। তবে চরিথা বি ভারতের প্রথম ব্যাচকে টার্ন ২-এর  ড্রিম রান পূর্ণ করেন। তবে তার পরপরেই দীপা অল আউট সম্পূর্ণ করেন। এর জেরে গোটা দল ফিরে আসে তবে। নেপাল টার্ন ২-এ মাত্র ২৪ পয়েন্টই স্কোর করতে পারে। ১১ পয়েন্টে পিছিয়ে ছিল তাঁরা। টার্ন ৩-তে ফের একবার টিম ইন্ডিয়াই দাপট দেখায়। চারিথা বি ভারতের হয়ে ড্রিম রান করেন। টার্ন ৪-এ ভারতের পয়েন্ট দাঁড়ায় ৭৮ পয়েন্ট। সেই ব্যাচটা পাঁচ মিনিট ১৪ সেকেন্ড চলে।

    সেই ব্যাচ শেষেই ভারতীয় মহিলা দল প্রথম খো খো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়। ভারতীয় মহিলা খো খো দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব।