৫০০ টাকা চাঁদার জন্য খুন প্রৌঢ় 

0
700

চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মহম্মদ জহুরী। জানা গিয়েছে, শিলিগুড়িতে শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ মহম্মদ জহুরী বাড়ির সামনে বসেছিলেন।

সেই সময় ৮ থেকে ১০ জন আসে। ৫০০ টাকা চাঁদা চায়। চাঁদা দিতে হবে বলে জোর করে তারা। অভিযোগ, তা না দিতে চাওয়ায় তাদের  মধ্যে ঝগড়া শুরু হয়। তারমধ্যেই মারধর, লাথি, ঘুষি। এরপর আহত অবস্থায় মহম্মদ জহুরীকে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি আঘাত সহ্য করতে পারেননি।

পুলিশ সূত্রে দাবি, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরেই চলছে তোলাবাজি। এনিয়ে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে অভিযুক্তরা এখনও অধরা।

ছবি  সৌজন্যে : নিজস্ব