মেট গালায় বেবি বাম্প নিয়ে কিয়ারা 

0
109
ছবি সৌজন্যে : এক্স

নিউ ইয়র্কে অনুষ্ঠিত বিশ্বখ্যাত ফ্যাশন আসর মেট গালা এবারও জমকালো আয়োজনে শুরু হয়েছে। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি এই প্রথমবারের মতো অংশ নিয়েছেন এই আন্তর্জাতিক মঞ্চে, আর তাও অন্তঃসত্ত্বা অবস্থায়।

মাতৃত্বের উজ্জ্বল দীপ্তি আর অনবদ্য ফ্যাশন সেন্সে মুগ্ধ করেছেন দর্শক ও সমালোচকদের।কিয়ারা মেট গালার লাল গালিচায় হাজির হন ডিজাইনার গৌরব গুপ্তার ডিজাইন করা একটি কালো-সোনালি গাউন পরে।গাউনের সাদা-কালো টেল ও অভিনব কাটিং তার গ্ল্যামারে যোগ করে অনন্য মাত্রা।তার এই ফ্যাশন লুক অন্তঃসত্ত্বা নারীদের আত্মবিশ্বাসের নতুন দৃষ্টান্ত হিসেবেও প্রশংসিত হয়েছে।মেট গালার মঞ্চে হাঁটার অভিজ্ঞতা নিয়ে কিয়ারা বলেছেন,অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় হাঁটা তাঁর কাছে এক বিশেষ অনুভূতি। তাঁর স্টাইলিস্ট অনৈতা এবং ডিজাইনার গৌরবকে ধন্যবাদ জানিয়েছেন, যারা এই সুন্দর মুহূর্তটি বাস্তব করে তুলেছেন।’উল্লেখ্য,এই বছর ভারতের পক্ষ থেকে কিয়ারা ছাড়াও মেট গালায় অংশ নিয়েছেন বলিউড কিং শাহরুখ খান, যিনি প্রথমবার এই মঞ্চে পা রাখলেন। আরও ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও দিলজিৎ দোসাঞ্জ, যারা নিজেদের উপস্থিতিতে ছড়িয়েছেন সৌন্দর্য ও ক্যারিশমার ঝলক।

অন্যদিকে,গত বছর মেট গালায় আলিয়া ভাট বাজিমাত করেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে।এ বছর কিয়ারা আদভানির উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে মেট গালার বর্ণাঢ্য ইতিহাসে।