
প্রায় এক যুগের ক্যারিয়ারে একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন কিয়ারা আদভানি।এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, কবীর সিং, শেরশাহ, সত্যপ্রেম কি কথা’র মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন।
ক্যারিয়ারের এই সময়েই ছকভাঙা চরিত্রে সাহসী লুকে হাজির হয়ে আবারও আলোচনায় আসেন অভিনেত্রী কিয়ারা।এর আগে ওয়ার ২ ছবিতে তার বিকিনি বেবি লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।তবে আসন্ন ছবি টক্সিক দ্য ফেইরিটেল ফর গ্রোন আপস-এ তুলনামূলক সংযত লুকে দেখা যাবে কিয়ারা আদভানিকে।সিনেমাটির ট্রেলার প্রকাশের পর দর্শকমহলে বেশ সাড়া পড়ে।তবে এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে একটি বিষয়,ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। জানা গেছে, শুটিং শেষে ফুটেজ দেখার পর অন্তরঙ্গ কিছু দৃশ্য সংক্ষিপ্ত করার অনুরোধ জানিয়েছেন তিনি।বলা হয়েছে, সহ-অভিনেতা যশ ও পরিচালকের কাছে এসব দৃশ্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিয়ারা।রিপোর্ট অনুযায়ী,শুটিংয়ের আগে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে কোনো দৃশ্যেই তিনি অস্বস্তিতে পড়বেন না।সেই নিশ্চয়তা পেয়েই রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সম্মতি দেন তিনি। কিন্তু ফুটেজ দেখার পর নাকি নিজের অবস্থান থেকে সরে এসে কিছু পরিবর্তনের অনুরোধ জানান।পরিচালক ও অভিনেত্রীর মধ্যে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না।
এদিকে যশ কিংবা টক্সিক-এর নির্মাতাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ছবিটি মুক্তির আগেই একাধিকবার পিছিয়েছে।প্রথমে ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তির কথা থাকলেও পরে তা পরিবর্তন করে ৪ জুন নির্ধারণ করা হয়। তবে নতুন করে আবারও মুক্তি স্থগিতের গুঞ্জন শোনা যাচ্ছে।







