১৭ শিশুকে খুনের হুমকি! মুম্বইয়ে গুলিতে হত অপহরণকারী

0
138
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মুম্বইয়ের একটি স্টুডিওতে পণবন্দি করে রাখা ১৭ জনেরও বেশি শিশুকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। মুম্বইয়ের পওয়াইের একটি স্টুডিয়োয় ১৭ শিশুকে পণবন্দি করে রেখেছিলেন রোহিত আর্য নামে ওই যুবক। পুলিশ সূত্রে খবর, শিশুদের উদ্ধার করতে গেলে তাদের লক্ষ্য করে এয়ার গান থেকে গুলি চালান রোহিত।

পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই গুলিবিদ্ধ হয়ে আহত হন অভিযুক্ত যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অপহরণকারী ওই যুবকের।পুলিশ সূত্রে খবর, পওয়াইয়ের ওই স্টুডিয়োয় অভিনয়ের ক্লাস হত। অডিশনও চলত। বৃহস্পতিবারও অডিশন দিতে এসেছিল প্রায় একশো শিশু। বেশির ভাগকেই চলে যেতে বলেন রোহিত। তবে ১৭ জন শিশুকে আটকে রাখেন। তার পর ভিডিয়োবার্তায় হুমকি দেন, তাঁর দাবি না মানা হলে পরিণতি ভয়াবহ হবে। শিশুদের মৃত্যুর জন্য তিনি দায়ী থাকবেন না। গোটা স্টুডিয়োয় আগুন ধরিয়ে দেওয়া হবে।পুলিশ জানিয়েছে, দুপুর পৌনে ২টো নাগাদ পণবন্দির খবর পায় তারা। তার পরই অপহরণকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর দাবিদাওয়া শুনতে চাওয়া হয়। তাঁকে অনুরোধ করা হয়, শিশুদের যেন অবিলম্বে মুক্তি দেন।

কিন্তু অপহরণকারী শিশুদের মুক্ত করতে রাজি হননি বলে পুলিশের দাবি। পাল্টা তিনি শিশুদের ক্ষতি করার হুমকি দেন। শেষমেশ পুলিশ কয়েকটি দলে ভাগ হয়ে স্টুডিয়োর ভিতরে ঢোকে।পুলিশকে দেখেই এয়ার গান থেকে গুলি চালাতে শুরু করেন অপহরণকারী। পাল্টা গুলি চালায় পুলিশও। তখনই গুলিবিদ্ধ হন অভিযুক্ত যুবক রোহিত আর্য।