
ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন অনুষ্ঠানে দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা জনসমক্ষে উপস্থিত হয়েছেন। দাফন অনুষ্ঠানে শোকের পাশাপাশি প্রতিশোধের আহ্বানও জোরালোভাবে উঠে আসে।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় টানানো পোস্টার, গ্রাফিতি এবং জনতার স্লোগানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কিছু বক্তা ও অংশগ্রহণকারী খামেনির হত্যার প্রতিশোধ নিতে,ট্রাম্পকে হত্যা করো শ্লোগান দিয়েছেন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চার মাসের বেশি সময় বিলম্বের পর ইরান খামেনি এবং তার পরিবারের আরো চার সদস্যের জন্য এক সপ্তাহব্যাপী দাফন অনুষ্ঠানের আয়োজন করেছে। তারা ২৮ ফেব্রুয়ারি সংঘাতের প্রথম দিন নিহত হন। জানাজার নামাজে লাখো মানুষের সমাগম ঘটে। ইরানের জাতীয় পতাকা ও প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যবহৃত লাল পতাকা হাতে অনেক মানুষ খামেনির ছবি বহন করেন।
এ সময় ভিড়ের মধ্যে আমেরিকার ধ্বংস হোক এবং ইসরায়েলের ধ্বংস হোক স্লোগানও শোনা গিয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে কিছু পোস্টার, গ্রাফিতি ও জনতার স্লোগানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শুরুর আগে কবি মোহাম্মদ রসৌলি বক্তব্য রাখেন। তিনি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালে উপস্থিত জনতার একটি অংশ উল্লাস প্রকাশ করে।
