
গাজায় ইজরায়েলের সেনার অভিযানে মৃত্যু হয়েছে হামাস গোষ্ঠীর নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের।এমনটাই দাবি করেছেন ইজরায়েলের বিদেশমন্ত্রী কাট্জ।
এদিকে, মৃত্যুর আগে হামাস প্রধানের শেষ মুহূর্ত ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, ইয়াহিয়া সিনওয়ার একটি ভাঙাচোরা বাড়িতে সোফায় বসে রয়েছেন। চতুর্দিকে ধ্বংসস্তূপ। ড্রোন লক্ষ্য করে কিছু একটা ছুড়তেও দেখা গিয়েছে হামাস প্রধানকে। এর আগে ইজরায়েল সেনা এক বিবৃতিতে জানিয়েছিল, গাজায় এক অভিযানে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার কিনা, তা ইজরায়েল সেনা এবং নিরাপত্তা সংস্থা যাচাই করে দেখছে। এর কিছু সময় পরেই ইজরায়েলের বিদেশমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন, নিহত হয়েছেন হামাস প্রধান। তবে এই ঘটনায় হামাসের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।অন্যদিকে, ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই উৎসবের পরিবেশ তৈরি হয়েছে ইজরায়েলে। সেনাবাহিনীকে রীতিমতো উদযাপন করতে দেখা গিয়েছে এটি ভিডিওতে। তবে
এরমধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন লড়াই জারি থাকবে।
তিনি বলেছেন, ইজরায়েলের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাদের লক্ষ্যে অটল থাকতে হবে এবং জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।
ছবি সৌজন্যে : এক্স








