উঃ কোরিয়ার আকাশসীমায় ড্রোন, হুঁশিয়ারি কিম-র 

0
14
ছবি সৌজন্যে : এক্স
উত্তর কোরিয়ার আকাশসীমায় দক্ষিণ কোরিয়ার ড্রোন ঢুকে পড়েছে। এই অভিযোগ তুলে দক্ষিণ কোরিয়াকে বড় মূল্য চোকানোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
যদিও পিয়ংইয়ঙের এই অভিযোগ অস্বীকার করেছে সোল। এক বিবৃতি জারি করে উত্তর কোরিয়ার সেনা দাবি করেছে, সীমান্ত লাগোয়া একটি শহরে দক্ষিণ কোরিয়ার ড্রোন উড়তে দেখা গিয়েছে। তৎপরতার সঙ্গে সেনা সেই ড্রোনকে গুলি করে নামিয়েছে।
ওই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ড্রোনে দু’টি ক্যামেরা লাগানো ছিল। সেটি নজরদারি চালাচ্ছিল বলেই সন্দেহ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে সোলের তরফে পাল্টা বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, যে ধরনের ড্রোনের কথা বলা হচ্ছে, সেই ধরনের ড্রোন ব্যবহার করে না দক্ষিণ কোরিয়ার সেনা।