গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk কিং-লুইস ঝড়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

    কিং-লুইস ঝড়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

    0
    113

    কামিন্দু মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার ফিফটিতে বড় সংগ্রহই গড়ল শ্রীলঙ্কা। তবে বিস্ফোরক ব‍্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখালেন ব্র্যান্ডন কিং ও এভিন লুইস। দুই ওপেনারের ফিফটিতে শক্ত ভিত পেয়ে যাওয়া ক্যারিবিয়ানদের জয়ের বন্দরে নিয়ে গেলেন শেরফেইন রাদারফোর্ড।

    ডাম্বুলায় প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার ১৭৯ রান তারা পেরিয়ে গেছে পাঁচ বল বাকি থাকতে। ৩ ম‍্যাচের সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ১৫ অক্টোবর একই মাঠে সিরিজ জয়ের লক্ষ‍্যে মাঠে নামবে তারা।দুই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান কামিন্দু ও আসালাঙ্কা ছাড়া শ্রীলঙ্কার আর কোনো ব‍্যাটসম‍্যান বিশ রান পর্যন্ত যেতে পারেননি। কিং ও লুইসের শতরানের জুটিতেই জয়ের পথে অনেক দূর এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্রুত কিছু উইকেট হারালেও জয়ের জন‍্য খুব একটা ভাবতে হয়নি তাদের।বৃষ্টির কারণে আধঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। ভেজা উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে ফিল্ডিং নেন শেই হোপ। অধিনায়কের আশা পূরণ করতে সময় নেননি ক্যারিবিয়ান বোলাররা। পাওয়ার প্লের মধ্যে তারা নেয় দু’ উইকেট। তৃতীয় ওভারে রোমারিও শেফার্ডের অফ স্টাম্পের বেশ বাইরের শর্ট বল কাট করার চেষ্টায় কট বিহাইন্ড হন পাথুম নিসাঙ্কা। পরের ওভারে শামার জোসেফের বলে আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হন কুসাল পেরেরা।শুরুর ধাক্কা সামাল দেওয়ার অভিযানে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার কুসাল মেন্ডিস। অষ্টম ওভারে গুডাকেশ মোটির চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ১৬ বলে ১৯ রান করা উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এরপর কামিন্দুকে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন অধিনায়ক আসালাঙ্কা। দশম ওভারে মোটির বলে একটি করে চার ও ছক্কা মারেন কামিন্দু। এক ওভার পর অভিষিক্ত শামার স্প্রিঙ্গারের ওভারে তিন চার মেরে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে স্বাগত জানান আসালাঙ্কা।

    শেষ দিকে ৯ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন প্রায় ২১ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা ভানুকা রাজাপাকসা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন শেফার্ড।

    সৌজন্যে : ওয়েবসাইট