গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports তিন বছর পর ইউএস ওপেন জয়ী আলকারাজ

    তিন বছর পর ইউএস ওপেন জয়ী আলকারাজ

    0
    164
    ছবি সৌজন্যে : এক্স

    তিন বছর পর আবারও বিশ্বের এক নম্বরে ফিরলেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। ইউএস ওপেন ফাইনালে প্রতিদ্বন্দ্বী ইয়ানিক সিনারকে হারিয়ে ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নশিপ জিতেছেন মাত্র ২২ বছর বয়সী তারকা।

    নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আলকারাজ ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ সেটে জেতেন। ম্যাচটি স্থায়ী হয় ২ ঘণ্টা ৪২ মিনিট।এ জয়ের মাধ্যমে তিনি সিনারের কাছ থেকে বিশ্বের এক নম্বর স্থান পুনরুদ্ধার করেন। যা ইতালীয় টেনিস তারকা টানা ৬৫ সপ্তাহ ধরে ধরে রেখেছিলেন।চ্যাম্পিয়নশিপ জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় আলকারাজ বলেছেন,নাম্বার ওয়ান আবারও পাওয়া তাঁর জন্য স্বপ্নপূরণের মতো। একই দিনে গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জেতা আরো বড় পাওয়া।ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখান আলকারাজ। প্রথম গেমেই ব্রেক করেন সিনারের সার্ভিস।পুরো ম্যাচে ৪২টি উইনার, ১০টি এস এবং কোনো ডাবল ফল্ট ছাড়াই তিনি জয় নিশ্চিত করেন। অপরদিকে সিনারের ছিল মাত্র ২১টি উইনার ও ৪টি ডাবল ফল্ট।এটি আলকারাজের ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নশিপ।তিনি আগেই দু’বার করে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতেছেন।

    এর ফলে নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল ও মাতস ভিলান্ডারের পর তিন ধরনের কোর্টে একাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী চতুর্থ পুরুষ খেলোয়াড় হিসেবে নাম লেখালেন তিনি।সিনার ম্যাচ শেষে বলেছেন, আজকে আলকারাজ সবকিছুই তাঁর চেয়ে ভালো করেছে, বিশেষ করে সার্ভিস।