আমিরকে নিয়ে বিস্ফোরক কিরণ রাও

0
268
Kiran Rao is explosive about Aamir
Kiran Rao is explosive about Aamir

আমির খানের প্রাক্তন পত্নী কিরণ রাওকে ব্যক্তিগত ব্য়াপারে খুব একটা মুখ খুলতে দেখা যায় না। তবে বিবাহ বিচ্ছেদের পরেও, আমির যে তাঁর খুব ভালো বন্ধু, তা কিন্তু বার বার স্বীকার করেছেন কিরণ রাও। তবে এবার ডিভোর্স নিয়ে প্রথমবার মুখ খুলেছেন কিরণ।

স্পষ্ট জানিয়েছেন, আমিরের সঙ্গে ডিভোর্সের পর কতটা ভালো আছেন তিনি।সাক্ষাৎকারে কিরণ জানিয়েছেন, তাঁর কাছে এই ডিভোর্স খুবই খুশির। কিরণের মতে, তিনি মনে করেন, যত সময় এগিয়ে যায়, সম্পর্কগুলো বদলে যেতে থাকে।কারণ, মানুষ হিসেবে অল্প অল্প করে বদলাতে থাকে।সেই বদলে যাওয়ার প্রভাবও পড়ে সম্পর্কের উপর। কিরণ আরও জানিয়েছেন,আসলে তাঁর আর আমিরের পছন্দের মধ্যে অনেক তফাৎ রয়েছে। যতদিন গিয়েছে,সেটা বুঝতে পেরেছেন। তবে তাঁদের বন্ধুত্ব অটুট। সেটায় কখনও কোনও ছেদ পড়বে না। তাই বিবাহে বিচ্ছেদ হলেও, বন্ধুত্বে বিচ্ছেদ নেই।” ২০০২ সালে আমির তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। তারপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়েও করেন আমির।উল্লেখ্য, লগান ছবির শুটিং ফ্লোরেই কিরণ রাওয়ের সঙ্গে আমিরের আলাপ। এই ছবিতে কিরণ রাও ছিলেন সহপরিচালক। ২০১১ সালে সারোগেসির আমির-কিরণের সংসারে আসে ছেলে আজাদ। রিনার সঙ্গেও আমির ছেলে জুনেইদ ও মেয়ে ইরা রয়েছেন।এরপর,বিচ্ছেদের খবর জানিয়ে এক বিজ্ঞপ্তিতে কিরণ রাও এবং আমির খান জানিয়ে ছিলেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়। বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা করছিলেন। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। তবে এই সিদ্ধান্ত তাঁদের সন্তান আজাদের উপর কোনওভাবেই প্রভাব পড়বে না। তাঁরা দু’জনেই আজাদকে বড় করে তুলবেন। একসঙ্গে ছবি ও পানি ফাউন্ডেশনের কাজ করবেন। বন্ধু, আত্মীয়-পরিজনকে ধন্যবাদ তাঁদের পাশে সব সময় থাকার জন্য। এই সময়টাতেও সবার আর্শীবাদ ও শুভেচ্ছা চান। এই বিবাহবিচ্ছেদকে কখনই শেষ হিসেবে নয়,বরং নতুন শুরু হিসেবে দেখার অনুরোধ করছেন আমির খানের প্রাক্তন পত্নী কিরণ রাও।