
দেশের সুরক্ষা নিয়ে রাজনীতি করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী! বিস্ফোরক অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।
চিন সীমান্তে সফরের মধ্যেই রিজিজুর তোপ, সীমান্ত সংক্রান্ত বিষয়ে রাহুল গান্ধী কিছুই জানেন না। এই বিষয়ে তাঁর পড়াশোনা করা উচিত। সম্প্রতি লোকসভায় প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত বই থেকে কয়েকটি উক্তি তুলে ধরে কেন্দ্রকে নিশানা করেছিলেন রাহুল। সোমবার অরুণাচল প্রদেশের বুমলা সীমান্তে গিয়েছেন রিজিজু।
সেখান থেকেই লোকসভার বিরোধী দলনেতাকে তুমুল কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তাঁর তোপ, যে বইটা প্রকাশই হয়নি সেটা নিয়ে এত আলোচনা কিসের? এটা জাতীয় সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়। উচিত সতর্কভাবে এই বিষয়ে কথা বলা।
