মিস ইন্ডিয়ায় সংরক্ষণ রাহুলের বালক বুদ্ধি : রিজিজু

0
166
Save Rahuls son Buddhi in Miss India  Rijiju
Save Rahuls son Buddhi in Miss India Rijiju
রাহুল গান্ধীর মিস ইন্ডিয়া প্রতিযোগিতা, সিনেমা এবং খেলাধুলোয় সংরক্ষণের দাবি বালক বুদ্ধির পরিচয়। 
লোকসভার বিরোধী দলনেতাকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।জাতিগত জনগণনা, সংরক্ষণকে জাতীয় এজেন্ডা হিসাবে তুলে ধরতে মরিয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার উত্তরপ্রদেশে যুব কংগ্রেসের সংবিধান সম্মান সম্মেলনে বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, তিনি মিস ইন্ডিয়ার তালিকা দেখছিলেন। ভেবেছিলেন একজন অন্তত আদিবাসী বা দলিত মহিলা থাকবেন। কিন্তু ওই তালিকায় একজনও দলিত, ওবিসি বা আদিবাসী নেই। তাও সংবাদমাধ্যমে নাচ-গান, সিনেমা, ক্রিকেট, বলিউড এসব নিয়ে কথা হয়। কৃষক-শ্রমিকদের সমস্যা নিয়ে কথা হয় না। আগামী দিনে জাতগণনা নীতি নির্ধারণের মূল ভিত্তি হতে পারে।কংগ্রেস নেতার ওই বক্তব্য নিয়ে কটাক্ষ শুরু করেছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, এবার উনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতা, খেলাধুলোতেও সংরক্ষণ চাইছেন রাহুল গান্ধী। এটা শুধু ওই বালক বুদ্ধির মনোরঞ্জনের ব্যাপার নয়, যারা তাঁকে সমর্থন করেন, তাদেরও সমস্যা।