গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports পাকিস্তানের কোচের পদ থেকে সরলেন কারস্টেন

    পাকিস্তানের কোচের পদ থেকে সরলেন কারস্টেন

    0
    169

    শুরুর আগেই যেন শেষ হয়ে গেল, দু’ বছরের জন্য পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব নিয়ে মাত্র ৬ মাসেই ছেড়ে দিয়েছেন গ্যারি কারস্টেন। সাদা বলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ।এক সপ্তাহ পরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে পাকিস্তানের।

    কিন্তু তার আগে কারস্টেনের পদত্যাগ বড় ধাক্কার হয়ে এলে দলটির জন্য। কেন পদত্যাগ করেছেন তা অবশ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, দল নির্বাচন এবং সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে দুই প্রধান কোচকে না রাখাতেই নিজে থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারস্টেন। কারণ কয়েক দিন আগে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টেস্টের কোচ জেসন গিলেস্পিও।তিনি জানিয়েছিলে, মনে হচ্ছে দলে তাঁর ভূমিকা এখন শুধু ম্যাচ-ডে অ্যানালিস্টের চুক্তি অনুযায়ী এমনটা হওয়ার কথা নয়।তবে খুব শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি পাকিস্তান দেবে। এর আগে বড় আশা নিয়ে কারস্টেনকে নিয়োগ দিয়েছিল পিসিবি। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ তাদের বিশ্বকাপ না জেতার আক্ষেপ কমবে এমনটাই স্বপ্ন দেখেছিল পাকিস্তান।দক্ষিণ আফ্রিকার কোচও নতুন চ্যালেঞ্জ নিতে এপ্রিলে দায়িত্ব নিয়েছিলেন।

    কিন্তু ২ বছরের মেয়াদের ১৮ মাস বাকি থাকতেই ছাড়তে হলো কোচের পদ। এমনকি তার অধীনে কোনো ওয়ানডে ম্যাচেও খেলেনি পাকিস্তান। টেস্ট কোচ গিলেস্পির অধীনে অস্ট্রেলিয়া সিরিজ খেলবেন মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমরা।

    ছবি  সৌজন্যে : এক্স