গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata সিবিআই-ইডি চেয়ে কয়লামন্ত্রীকে চিঠি কীর্তি-র : সুকান্ত 

    সিবিআই-ইডি চেয়ে কয়লামন্ত্রীকে চিঠি কীর্তি-র : সুকান্ত 

    0
    246
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ইসিএল-এ ব্যাপক দুর্নীতিতে সিবিআই-ইডি-র তদন্ত-র দাবি প্রত্যাহার চেয়ে কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডিকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। এরপরই সেই চিঠি এক্স পোস্টে দিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 
    সুকান্ত তৃণমূল সাংসদ কীর্তি আজাদের লেখা সেই চিঠি যুক্ত করে এক্সবার্তায় লিখেছেন, অবশেষে তৃণমূল সাংসদরাও সিবিআই এবং ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্তের দাবি জানাতে শুরু করেছিলেন। সাংসদ কীর্তি আজাদের এই চিঠি থেকে বোঝা যাচ্ছে যে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। এটাও অবাক করার মতো যে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ সহযোগী। কিন্তু এরপরই তৃণমূল সাংসদ কীর্তি আজাদ কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডিকে চিঠি দিয়ে তাঁর আগের তদন্তের দাবি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আর থেকে স্পষ্ট হয়ে যায় তৃণমূলে থেকে কেন্দ্রীয় তদন্তের দাবি করা যাবে না।
    কীর্তি আজাদ এও দাবি করেছেন, তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। এই পর্বটি দুটি কঠিন সত্য উন্মোচিত করে, ১ দুর্নীতিকে আড়াল করার জন্য আসলে কে হাতিয়ার টানছে? ২, ভেতরে কারও ভাগ্য কেমন অপেক্ষা করছে?